পোস্টগুলি

কিভাবে একজন সফল ফ্রীল্যান্স কনটেন্ট রাইটার হওয়া যায়?

ছবি
লেখালেখির প্রতি একটা স্বাভাবিক আকর্ষণ আমার সেই ছোট্টোবেলা থেকেই ছিল - আর সেইটাই আমাকে ফ্রীল্যান্স কনটেন্ট রাইটিং পেশায় ঠেলে দিয়েছিল। কোনও অর্গানাইজড ট্রেনিং নিয়ে বা কোর্স করে এই পেশায় এন্ট্রি আমি নিই নি। হোটেল-রেস্টুরেন্টে কিংবা কোনও রিসেপসেনের ব্যুফেতে খাবার অনেক অনেকই থাকে - তার সবই যে সবার পছন্দ হয় বা হজম হয়, এমন নয়। প্রত্যেকেই নিজ নিজ রুচি ও চাহিদা মতো ক'টা মাত্র আইটেমই নিজের প্লেটে বেছে নেয়। কনটেন্ট রাইটিং নিয়ে নানা পরামর্শ ও টেকনিক-র ব্যাপারে আমারও হয়েছে তাই। যেহেতু ফ্রীল্যান্স কনটেন্ট রাইটিং এখন আমার রুজি-রুটি, তাই এ নিয়ে নানা রকম পড়াশোনা ও পরীক্ষা-নিরিক্ষা করি, করতেও হয়। নানান টিপস, নানান স্ট্র্যাটেজি হাতে পাই, চেখে দেখি; কিন্তু শেষে দেখি, সেগুলোর দরকার আমার তেমন হচ্ছে না; আমার কাছে যা আছে তা সেগুলোরও চেয়ে বেশি কার্যকরী ও সহজ। আমার মনে হয় তিনটে জিনিস নিজের আয়ত্বে থাকলেই ফ্রীল্যান্স কনটেন্ট রাইটিং করা যায়, লেখা ছাপিয়ে আয় করা যায়, লেখা ছাপিয়ে নাম বা অর্থ উপার্জন করা যায়। আর এই তিনটে জিনিস হ'ল - [১] 1 কনটেন্ট-র ফর্ম্যাট কি হবে, কিরকম হবে বা হওয়া উচিত তা নিয়ে নিজের...