কিভাবে একজন সফল ফ্রীল্যান্স কনটেন্ট রাইটার হওয়া যায়?
লেখালেখির প্রতি একটা স্বাভাবিক আকর্ষণ আমার সেই ছোট্টোবেলা থেকেই ছিল - আর সেইটাই আমাকে ফ্রীল্যান্স কনটেন্ট রাইটিং পেশায় ঠেলে দিয়েছিল। কোনও অর্গানাইজড ট্রেনিং নিয়ে বা কোর্স করে এই পেশায় এন্ট্রি আমি নিই নি।
হোটেল-রেস্টুরেন্টে কিংবা কোনও রিসেপসেনের ব্যুফেতে খাবার অনেক অনেকই থাকে - তার সবই যে সবার পছন্দ হয় বা হজম হয়, এমন নয়। প্রত্যেকেই নিজ নিজ রুচি ও চাহিদা মতো ক'টা মাত্র আইটেমই নিজের প্লেটে বেছে নেয়।
কনটেন্ট রাইটিং নিয়ে নানা পরামর্শ ও টেকনিক-র ব্যাপারে আমারও হয়েছে তাই।
যেহেতু ফ্রীল্যান্স কনটেন্ট রাইটিং এখন আমার রুজি-রুটি, তাই এ নিয়ে নানা রকম পড়াশোনা ও পরীক্ষা-নিরিক্ষা করি, করতেও হয়। নানান টিপস, নানান স্ট্র্যাটেজি হাতে পাই, চেখে দেখি; কিন্তু শেষে দেখি, সেগুলোর দরকার আমার তেমন হচ্ছে না; আমার কাছে যা আছে তা সেগুলোরও চেয়ে বেশি কার্যকরী ও সহজ।
আমার মনে হয় তিনটে জিনিস নিজের আয়ত্বে থাকলেই ফ্রীল্যান্স কনটেন্ট রাইটিং করা যায়, লেখা ছাপিয়ে আয় করা যায়, লেখা ছাপিয়ে নাম বা অর্থ উপার্জন করা যায়।
আর এই তিনটে জিনিস হ'ল -
[১]1 কনটেন্ট-র ফর্ম্যাট কি হবে, কিরকম হবে বা হওয়া উচিত তা নিয়ে নিজের পরিস্কার একটা ধারণা,
[২]2 কনটেন্ট লেখার জন্য - বিশেষ করে লেখার জন্য সংগৃহিত পয়েন্টস বা নোটসগুলিকে অর্গানাইজড করে, সঠিক ফর্ম্যাটে সেগুলোকে প্লেস করে, কোয়ালিটি কনটেন্ট লিখে ওঠার জন্য - একটা রাইটার্স সফটওয়্যার। আমি অনেক অনেক এরকম সফটওয়্যার, ফ্রী বা পেইড, ট্রাই করে দেখেছি। আমার মনে হয়েছে -র মতো সুন্দর সফটওয়্যার, অন্তত এই উদ্দেশ্যে দ্বিতীয়টি নেই, আর
[৩]3 একটা মাত্র ইমেইল-অ্যাপ্রোচ লেটার - যা গোল আলুর মতন - ঝালে-ঝোলে-টকে-ভাজাতে যখন যেখানে খুশী প্রয়োজন মতো ব্যবহার করে নিলেই হবে।
আর একটা প্রশ্ন আসে, সেটা বেচার প্রশ্ন। বেচবেন কিভাবে আপনার লেখা?
এর উত্তরটাও সোজা। গুগল সার্চ করুন, সার্চ করে প্রসপেক্টদের ইমেইল আইডি জোগাড় করুন, টেমপ্লেট আপনার কাছে আছে - সেটাকে ব্যবহার করে একটা ইমেইল-ম্যাসেজ জেনারেট করে নিন। এবার ইমেইল অ্যাড্রেসে ইমেইল-ম্যাসেজটা সেন্ড করে দিন। তারপর ফলো-আপ ও ফলো-থ্রু করতে থাকুন।
এককথায় এইটাই হ'ল - ফ্রীল্যান্স কনটেন্ট রাইটিং পেশা। অন্ততঃ আমি যেভাবে এটা করে থাকি, সেভাবে।
আর এটা এতটাই সোজা!
আপনিও এভাবেই চেষ্টা করতে শুরু করুন, দেখবেন, আপনিও অচিরেই সফল হয়ে উঠবেন।
ফ্রীল্যান্সিং ও ফ্রীল্যান্স কনটেন্ট রাইটিং সম্বন্ধে কোরাতে আমার দেওয়া অন্যান্য প্রশ্নের উত্তরগুলোও এই সঙ্গে পড়ে নিতে পারেন, সেগুলিতেও ভিন্ন ভিন্ন নানান প্রেক্ষিতে ভিন্ন ভিন্ন পরামর্শ ছড়িয়ে রয়েছে -
ফুটনোটস্:
TOP RECOMMENDED GUIDE:
How To Start a Freelance Business: A Step-by-Step Guide To Starting a Freelance Business
Find Out The Exact Steps And Techniques!


